আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
আজ শনিবার আওয়ামী লীগের ২২তম সম্মেলনে টানা তৃতীয় মেয়াদের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
প্রধানমন্ত্রীর সঞ্চালনায় বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।





